ခမောက်/ခေါမောက်

ခမောက်/ခေါမောက်
Household
Art, crafts and textiles
Notes

এটিকে প্লেইংথং এর  মারমা জনগোষ্ঠীরা "খামক" নাম চিনে , এটি  একটি ঐতিহ্যবাহী বড়সড় বাঁশের ছাতা, যা পার্বত্য চট্টগ্রামের গ্রামীণ জীবনযাত্রায় একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এটি শুধু বৃষ্টি বা রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য নয়, বরং সংস্কৃতিগত পরিচয়েরও অংশ। 
এটি উৎপাদান করা হয় বাঁশ, বেত, তালপাতা বা কাপড় দিয়ে। আকার সাধারণত ডিম্বাকার বা পানপাতার মতো বড় হয়, যাতে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায়। 
ব্যবহার করা হয় কৃষি কাজের সময়, বৃষ্টির সময় মাথা ও শরীর ঢেকে রাখে, কাপড় ভিজে না আর সূর্যের তাপ থেকে রক্ষা করে। 
এটি মারমা জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রা ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন বাঁশ-বেতের কাজ মারমা ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী হস্তশিল্পের অংশ।মাকলা তৈরির কৌশল সাধারণত প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে, যা সম্প্রদায়ের সাংস্কৃতিক ধারাবাহিকতা রক্ষা করে। 
আধুনিক প্লাস্টিক বা কাপড়ের ছাতা বাজারে আসলেও পাহাড়ি গ্রামে এখনও এর ব্যবহার  কিছুটা টিকে আছে।